৩৩ কোটি রুপির বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা।মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস। নথি অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়।

ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা। সব মিলিয়ে সম্পত্তিটির আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে।

আরও পড়ুন: কাশবনে পূজা চেরী, শরতের সাজে মুগ্ধ ভক্তরা

সম্পত্তিটি কিনতে অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার রুপি। মুম্বাইয়ের দক্ষিণে অবস্থিত মালাবার হিল শহরের অন্যতম বিলাসবহুল আবাসিক এলাকা হিসেবে পরিচিত। অভিজাত এই এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি রয়েছে উচ্চমূল্যের আবাসিক ভবন।

অক্ষয় খান্না দীর্ঘ অভিনয়জীবনে ‘দিল চাহতা হ্যায়’, ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’ ও ‘দৃশ্যম’-এর মতো সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন তিনি। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেন এই অভিনেতা। 

আরও পড়ুন: আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম