দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি হতে পারে। তবে দিনের বেশিরভাগ সময় আবহাওয়া রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে আবারও বাড়তে পারে বৃষ্টি, ভারী বর্ষণের আভাস
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।





