ইরান যুদ্ধ প্রায় শেষের পথে, তবে অভিযান এখনও শেষ নয়: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১২:০৩ অপরাহ্ন, ১৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত “প্রায় শেষের দিকে”, তবে সামরিক ও কূটনৈতিক প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি।

গতকাল মঙ্গলবার ফক্স বিজনেস নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। আমি এটাকে প্রায় শেষ বলেই দেখছি।” তবে একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি পিছু হটেনি।

আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার আশায় ডলারের দরপতন

তিনি আরও বলেন, “এই মুহূর্তে আমরা যদি সরে যাই, তাহলে তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। কিন্তু আমরা এখনো শেষ করিনি—দেখা যাক কী হয়।”

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তিনি বলেন, “আমার মনে হয় তারা খুবই চায় একটি সমঝোতায় আসতে।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আস্থার সংকট গভীর, এক রাতে সমাধান সম্ভব নয়: ভ্যান্স

তবে যুদ্ধের বাস্তব পরিস্থিতি নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে। সংঘাত শুরুর কয়েকদিন পর থেকেই ট্রাম্প বারবার যুক্তরাষ্ট্রের বিজয়ের দাবি করে আসছেন, যদিও পরিস্থিতি অনেক বেশি জটিল বলে মনে করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা।

সূত্র : টাইমস অব ইসরায়েল