প্রাথমিক শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ বাড়াতে নতুন কর্মসূচি শুরু হচ্ছে: প্রধানমন্ত্রী
তারেক রহমান জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে, যার মাধ্যমে দেশের অবশিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: ঢাবি রোকেয়া হলে নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে ‘চির-উন্নত মম শির’ সাংস্কৃতিক আয়োজন
তিনি বলেন, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে প্রায় ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
নতুন কর্মসূচির মাধ্যমে বাকি শিক্ষকদেরও পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁবিপ্রবি উপ-উপাচার্য হলেন জবি অধ্যাপক লোকমান হোসেন
এদিকে, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়েও সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমুদ্রসম্পদের টেকসই ব্যবহার, সুনীল অর্থনীতি উন্নয়ন এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৫ সালে তৎকালীন সরকার ‘উপকূলীয় অঞ্চল নীতি’ প্রণয়ন করেছিল এবং বর্তমান সরকারও Maritime Spatial Planning (MSP) কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
প্রয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।





