পশ্চিম তীরে ইসরায়েলের ব্যাপক অভিযান, আটক অর্ধশতাধিক ফিলিস্তিনি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল শহরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অভিযানে প্রায় ৭০টি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে।

আল জাজিরার প্রতিনিধিদের বরাতে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে এ এলাকায় এটি অন্যতম বৃহৎ সামরিক অভিযান।

আরও পড়ুন: এবার শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে যাচ্ছেন মমতা

নাবলুসের গভর্নর ঘাসান দাগলাস আল জাজিরাকে জানান, গত দুই দিনে ইসরায়েলি অভিযানে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া বহু মানুষ আহত ও আটক হয়েছেন।

তিনি এ ঘটনাকে ‘প্রকৃত আগ্রাসন’ বলে উল্লেখ করেন। তার দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘদিনের নীরবতার কারণেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ ধরনের হামলা আরও বেড়েছে।

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি আরবের ব্যাপক হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি

পশ্চিম তীরে চলমান উত্তেজনার মধ্যেই তাল শহরে এই অভিযান চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ে এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে।

সূত্র: আল-জাজিরা