কাতারকে এলএনজির সব বকেয়া পরিশোধ করলো অন্তর্বর্তী সরকার
কাতার সরকারের থেকে কেনা এলএনজি কেনার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ২৫৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করলো অন্তর্বর্তী সরকার।
গতকাল বুধবার (২৩ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের সময় সেই বকেয়ার শেষ অংশ পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।
আরও পড়ুন: ধর্ষণ ও নারী নির্যাতনের মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বিগত আওয়ামী লীগ সরকার কাতার থেকে এলএনজি কিনলেও পুরো অর্থ পরিশোধ করেনি। বর্তমান অন্তর্বর্তী সরকার ধাপে ধাপে ওই অর্থ পরিশোধ করেছে। সর্বশেষ বুধবার সম্পূর্ণ বকেয়া পরিশোধের মাধ্যমে এখন কাতারের কাছে আর কোনো দেনা নেই।
আরও পড়ুন: চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী
এ সময় জ্বালানি উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানান, দেশের বিভিন্ন কোম্পানির কাছে মোট বকেয়া ছিল ৩.২ বিলিয়ন ডলার। অন্তর্বর্তী সরকার সেটি কমিয়ে ৬০০ মিলিয়নে নিয়ে এসেছে এবং দ্রুত সময়ের মধ্যেই পুরোপুরি শোধ করা হবে।
শফিকুল আলম আরও বলেন, আমরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর জ্বালানি চাহিদা মেটাতে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা করছি। এ অবস্থায় এক্সটেন্ডেড এলএনজি টার্মিনালের জন্য আমরা কাজ করছি।





