স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত স্বৈরাচারের অনুসারীরা আসন্ন নির্বাচনে ভোট ভণ্ডুলের চেষ্টা করতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
রোববার প্রধান উপদেষ্টা ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
আরও পড়ুন: ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক, না থাকলে মিলবে না নিবন্ধন ও ফিটনেস সনদ
প্রেস সচিব শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা পর্যবেক্ষকদের জানিয়েছেন যে, নারী ও তরুণদের মধ্যে ভোটের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি খুব ভালো হবে।”
শফিকুল আলম আরও বলেন, আলোচনায় কোনো রাজনৈতিক দল বা আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে আলাদা কোনো আলোচনা হয়নি। প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের আশ্বস্ত করেছেন যে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রস্তুতি শেষ পর্যায়ে, ইউএইর সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া এগোচ্ছে
তিনি বলেন, “গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত।” শফিকুল আলম আরও জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের প্রতি ধন্যবাদ জানিয়েছেন নির্বাচনে পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”





