বাংলাদেশ দলের হয়ে বিজিবি’র কৃতি আরচারী নেওয়াজ আহম্মদের স্বর্ণপদক অর্জন

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ২:২০ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কৃতি আরচারী খেলোয়াড় ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য স্বর্ণপদক অর্জন করে গৌরব বয়ে এনেছেন। ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’-এ বাংলাদেশ দলের হয়ে অংশগ্রহণ করে রাকিব এই সাফল্য অর্জন করেন।

ল্যান্স নায়েক নেওয়াজ আহম্মদ রাকিব বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এ কর্মরত এবং তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাইধনখালি গ্রামে।

আরও পড়ুন: আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম

গত ২০ মার্চ বাংলাদেশ দল থাইল্যান্ডে গমন করে এবং ২১ মার্চ থেকে ব্যাংককে ‘২০২৬ এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-১’- প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ২২টি দেশের ৪২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

২৭ মার্চ সকালে অনুষ্ঠিত দলগত কম্পাউন্ড পুরুষ বিভাগের ফাইনালে বাংলাদেশ দল ভিয়েতনামকে ২৩২-২২৫ পয়েন্টে পরাজিত করে স্বর্ণপদক অর্জন করে। এ বিজয়ে বিজিবি’র এই কৃতি আরচারী গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে অস্থিরতা: এক মাসে ঢাকা থেকে ৮৫৮টি ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে যাত্রীরা

বিজিবি’র এই গৌরবোজ্জ্বল অর্জন দেশের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা যোগাবে এবং ভবিষ্যতে আরও সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।