ফ‍্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:২৬ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিগত আওয়ামী ফ‍্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে বর্তমান সরকার। তাদের পরিবর্তে খুব দ্রুতই নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। জাতীয় সংসদের জেনারেল এম এ জি ওসমানী গেটে সংবাদ সম্মেলনে এ তথ‍্য জানান সংসদের চীফ হুইপ নুরুল ইসলাম মনি।

এসময় চীফ হুইপ আরো জানান, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের সংসদীয় কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচ জন এবং বিরোধী দল থেকে পাঁচ জন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ‍্যুৎ ও জ্বালানী মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। 

আরও পড়ুন: তিন হাজার মেগাওয়াট ঘাটতির শঙ্কা, বাড়তে পারে লোডশেডিং

এছাড়া বিরোধী দলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে বক্তব‍্য রাখেন। পরে সংসদে সর্ব সম্মতক্রমে এই প্রস্তাব পাস হয়।

চীফ হুইফ নুরুল ইসলাম মনি আরো বলেন, ফ‍্যাসিস্ট আমলের ডিলাররা নানা রকম অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছে, সার আত্মসাত করছে। এতে কৃষকরা ঠিক মতো সার পাচ্ছে না। কৃষক যাতে ঠিকমতো সার পায় তার জন‍্যই এই উদ‍্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বন্ধ পাটকল চালু করে বিনিয়োগ, কর্মসংস্থান ও রফতানি আয় বাড়াতে কাজ করছে সরকার

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, কিশোরগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র এমপি শেখ মজিবুর রহমান ইকবাল ও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি প্রমুখ।