জ্বালানি সংকট নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: বিদ্যুৎমন্ত্রী

Sanchoy Biswas
শহীদুল হক
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ন, ০৫ মে ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ০৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও এমন সংকটের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল ক্রয়ের প্রক্রিয়া শুরু করেছে এবং বর্তমানে দেশে তেলের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। তাই জ্বালানি সংকট নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।বর্তমানে দেশের কোথাও লোডশেডিং নেই। যদি কোনো এলাকায় বিদ্যুৎ না থাকে, তবে সেটি মূলত সঞ্চালন লাইনের যান্ত্রিক ত্রুটি বা ‘ফল্টের’ কারণে হচ্ছে।

বিশেষ করে গ্রামাঞ্চলের বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তিনি ব্যাখ্যা দেন, পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক দীর্ঘ হওয়ায় কোথাও কোনো ত্রুটি দেখা দিলে তা শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্মীদের কিছুটা সময় লাগে। এই কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে, যা লোডশেডিং নয়। ত্রুটি সংশোধন হওয়ার সাথে সাথেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেওয়া হয়।

আরও পড়ুন: জাতীয় প্রতিরক্ষায় ‘Total Peoples’ War’ ধারণা: সমন্বিত নিরাপত্তা ও রাষ্ট্র গঠনের আহ্বান

ডিসি সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দেশের বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির বাস্তব চিত্র সম্পর্কে অবহিত করা হয়েছে। কিছুদিন আগে জ্বালানি তেল নিয়ে যে কৃত্রিম সংকটের অপচেষ্টা করা হয়েছিল, তা মোকাবিলায় জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার জন্য তিনি তাদের বিশেষ ধন্যবাদ জানান।প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতায় সেই সংকট থেকে উত্তরণ সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।