দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ১৪ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিটি পুলিশ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সদরদপ্তরের ঊধ্বর্তন এক কর্মকর্তা রোববার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: গণমাধ্যম ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে: মির্জা ফখরুল

নাম প্রকাশে অনিচ্ছুক এ কর্মকর্তা বলেন, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে। 


আরও পড়ুন: কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী