বিলের সঙ্গে আয়কর রিটার্ন ও মূসক না দিলে অতিরিক্ত কর কাটবে তিতাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৪ অপরাহ্ন, ২৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর সেবামূল্য ও পাওনা বিল পরিশোধের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) এবং সঠিক তথ্যসংবলিত কর চালানপত্র (ফরম মূসক-৬.৩) যুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এসব নথি যুক্ত না করলে নির্ধারিত উৎসে করের হারের চেয়ে ৫০ শতাংশ (৫০%) অতিরিক্ত কর কর্তন করা হবে বলে সতর্ক করেছে তিতাস কর্তৃপক্ষ।

সম্প্রতি তিতাস গ্যাসের পক্ষ থেকে জারি করা এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

আরও পড়ুন: ভাষানটেক ও কাফরুল থানায় নতুন ওসি নিয়োগ

চিঠিতে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ২৬৪ ধারার বিধান অনুযায়ী, সেবা প্রদানের বিপরীতে বিল দাখিলের সময় করদাতা হিসেবে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (PSR) দাখিল করা বাধ্যতামূলক। যদি কোনো বিলের সাথে এই প্রমাণপত্র সংযুক্ত না থাকে বা কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান রিটার্ন জমার প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে আইনটির ১৪২(১) ধারা মোতাবেক প্রযোজ্য উৎসে করের হারের চেয়ে ৫০% বেশি কর কর্তন করা হবে।

এছাড়া, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৯৪ এবং এস.আর.ও. নং-১৮২-আইন/২০২৫/৩১০-মূসক অনুচ্ছেদ ৬(১) অনুযায়ী, সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথাযথ মূসক-৬.৩ ফরমের কর চালানপত্র না দিলে কোনো সরবরাহ গ্রহণ করা হবে না এবং বিলও পরিশোধ করা হবে না।

আরও পড়ুন: নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

তিতাস কর্তৃপক্ষ ক্ষোভ প্রকাশ করে জানায়, সম্প্রতি দেখা গেছে যে অনেকেই কর চালানপত্র ফরম (মূসক-৬.৩) সঠিকভাবে পূরণ না করেই নথির সাথে জমা দিচ্ছেন। অন্যদিকে নির্দেশ থাকা সত্ত্বেও রিটার্ন জমার প্রমাণপত্রের (PSR) পরিবর্তে কেবল টিআইএন (TIN) সার্টিফিকেট যুক্ত করা হচ্ছে—যা আয়কর আইন অনুযায়ী রিটার্ন দাখিলের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।

এমন পরিস্থিতিতে পণ্য সরবরাহকারী ও সেবা প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোকে বিলের সঙ্গে সঠিকভাবে পূরণ করা মূসক-৬.৩ এবং PSR জমা দেওয়ার জন্য চূড়ান্তভাবে অনুরোধ জানানো হয়েছে। তৃতীয় কোনো পক্ষের বিল পরিশোধের ক্ষেত্রে এ নিয়ম না মানলে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

রেন!)