নানা অভিযোগে প্রত্যাহার দুই ওসি
ভাষানটেক ও কাফরুল থানায় নতুন ওসি নিয়োগ
ছবিঃ সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল ও ভাষানটেক থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। একইসঙ্গে দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: গাজী নজরুলের এমপি পদ নিয়ে সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: ইসি
আদেশ অনুযায়ী, কাফরুল থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাষানটেক থানার বর্তমান ওসি আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন: নবনিযুক্ত নৌপ্রধান মিসবাহ-উল-আজীমকে র্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী





