মন্ত্রিসভার বৈঠকে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালের সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত ছুটি থাকবে। এর পরিবর্তে ১৭ অক্টোবর ২০২৬ তারিখে সরকারি অফিস খোলা থাকবে।
আরও পড়ুন: আইএমএফের ঋণ নিয়ে সরকারের অবস্থান, আপত্তি যেসব শর্তে
অন্যদিকে, প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপন সংক্রান্ত পরিপত্রে দিনটিকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে পালনের সিদ্ধান্ত হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে ২০২৬ সালের শারদীয় দুর্গাপূজার ছুটির সূচিতে পরিবর্তন আসার পাশাপাশি ৭ নভেম্বর জাতীয়ভাবে সাধারণ ছুটির দিন হিসেবে পালিত হবে।
আরও পড়ুন: নতুন কমিটিতে আমিনুল হককে সভাপতি চান উত্তর বিএনপির নেতাকর্মীরা, গুলশানে বিক্ষোভ





