এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট নিয়ে কঠোর হুঁশিয়ারি জ্বালানিমন্ত্রীর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:১০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘট করে দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতার পরিস্থিতি তৈরি হয়েছে। অন্য উৎসগুলো থেকেও জ্বালানি সংগ্রহে অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখার চেষ্টা করছে সরকার।

আরও পড়ুন: শত নির্যাতনেও সালাউদ্দিন আহমেদ আদর্শ থেকে বিচ্যুত হননি: রিজভী

ইকবাল হাসান মাহমুদ বলেন, এ অবস্থায় কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে ধর্মঘটের চেষ্টা করলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণ করা হবে না।

সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জনগণ আস্থা রেখে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে। জ্বালানিমন্ত্রী আরও জানান, এলপিজি ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর সমাধানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ নিয়ে চলতি মাসেই আবারও বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বেতন বাড়ানোর দাবিতে উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ