৭ দলের ঐক্য চূড়ান্ত হয়নি, লিয়াজোঁ কমিটি গঠন
কওমিপন্থী ঐক্যের রূপরেখা চায় হেফাজত
কওমি ধারার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল রোববার সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। তবে কওমিপন্থী সাত ইসলামি দলের ঐক্য এখনও চূড়ান্ত হয়নি। ঐক্যের প্রক্রিয়া এগিয়ে নিতে হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতার পাশাপাশি সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবর বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দেশের একটি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ঐক্যপ্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এর আগে সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ির আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় সাত দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৈঠকে হেফাজতের শীর্ষ নেতাদের পাশাপাশি সাত দলের নির্ধারিত প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: ২৬ জন সন্দেহভাজন জাসদ কার্যালয় থেকে আটক, সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ
বৈঠকে সাত দলের পক্ষ থেকে দেওয়া ঐক্যের প্রস্তাবিত ফর্মুলাগুলো পর্যালোচনা করে হেফাজতের উদ্যোগে গঠিত উপকমিটি হেফাজত আমিরের পরামর্শে যে সমন্বিত রূপরেখা তৈরি করেছিল, তা সাত দলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। পরে ওই রূপরেখা ও দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে কয়েকটি বিষয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় দীর্ঘ আলোচনা করেও ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে ঐক্যের বিষয়ে সাত দলের ইতিবাচক অবস্থান থাকায় আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় বলে জানান মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। এরই ধারাবাহিকতায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা এবং সাত দলের প্রতিটি থেকে তিনজন করে প্রতিনিধি রাখা হয়েছে। আগামী ২২ অক্টোবরের মধ্যে লিয়াজোঁ কমিটির বৈঠক হবে। সেখানে সাত দলের ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরে হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ঐক্যের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দেশের একটি গণমাধ্যমকে বলেন, সাত দলই ঐক্যের বিষয়ে ইতিবাচক। তবে আজকের বৈঠকে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানকে আহ্বায়ক এবং প্রতিটি দলের তিনজনকে সদস্য করে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। সেখানে হেফাজতের আরও দুজন শীর্ষ নেতা থাকবেন।
আরও পড়ুন: বিশ্বের ৫৪ দেশের রাজনীতিবিদদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল
তিনি আরও বলেন, কমিটির সদস্যরা আগামী ২২ অক্টোবর ঢাকায় বৈঠক করে ঐক্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরে হেফাজত আমির সিদ্ধান্তের বিষয়টি ঘোষণা করবেন।





