লক্ষ্মীপুরে হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু: পাবে ৭৮ হাজার শিশু

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১০ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই আবারও বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরে শুরু হয় হাম-রুবেলার বিশেষ টিকা ক্যাম্পেইন। এটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

এই ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। পাশাপাশি নিয়মিত টিকাদানে যেসব শিশু বাদ পড়েছে, তাদেরও টিকার আওতায় আনা হচ্ছে। জেলায় টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৭৭ হাজার ৭৬০ জন শিশুকে।

আরও পড়ুন: রংপুর সদর উপজেলার সম্ভাবনা ও সমস্যা নিয়ে মতবিনিময় সভা

সদর হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমও ডা. অরুপ পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় স্থায়ী ৬টি ও অস্থায়ী ১ হাজার ৪৭৪টি কেন্দ্রে ৭৭ হাজার ৭৬০ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

আরও পড়ুন: কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের মতবিনিময়

সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম জানান, ৯ থেকে ১৫ মাসে যে দুটি টিকা, আমরা যেটিকে এমআর ভ্যাকসিন বলি, অবশ্যই সেটা নিতে হবে। যথারীতি, সরকারের ইপিআই শিডিউল অনুযায়ী টিকা নেবে এবং অতিরিক্ত ডোজটিও নিয়ে রাখবে। মা-বাবাদের বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অবশ্যই টিকাদান কেন্দ্রে নিয়ে আসবেন এবং হাম-রুবেলার যে ভ্যাকসিনটা, অবশ্যই আপনারা সবাই দেবেন।