বিএনপি ও জামায়াতের পর যমুনায় প্রবেশ করল এনসিপি
ছবিঃ সংগৃহীত
বিএনপি ও জামায়াতে ইসলামীর পর এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে তারা সেখানে পৌঁছান।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টায় একই স্থানে বিএনপির সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





