ফ্রান্সের নতুন প্রধান কোচ জিনেদিন জিদান

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৪২ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে সাবেক তারকা মিডফিল্ডার জিনেদিন জিদানের নাম ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফেডারেশন জানায়, সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিদান ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার পর দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আরও পড়ুন: অবশেষে জনসমক্ষে লিওনেল মেসি!

বিশ্বকাপে ফ্রান্সের চতুর্থ স্থান অর্জনের মধ্য দিয়ে দেশমের ১৪ বছরের দায়িত্বের ইতি ঘটে। তার শেষ ম্যাচ ছিল ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলের পরাজয়।

৫৪ বছর বয়সী জিদানের কোচ হিসেবে প্রথম ম্যাচ হবে উয়েফা নেশনস লিগে তুরস্কের মাঠে। এরপর ২ অক্টোবর প্যারিসের স্তাদ দ্য ফ্রান্সে ইতালির বিপক্ষে ঘরের মাঠে খেলবে ফ্রান্স।

আরও পড়ুন: জোড়া গোলে ফিরলেন নেইমার

দেশমের অধীনে ফ্রান্স ১৮৫টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ১২০টিতে জয় পেয়েছে। তার নেতৃত্বে দলটি ২০১৮ সালের ফিফা বিশ্বকাপ, ২০২০-২১ উয়েফা নেশনস লিগ শিরোপা জিতেছে। এছাড়া ২০১৬ ইউরো এবং ২০২২ বিশ্বকাপের ফাইনালেও পৌঁছেছিল।

জিদান ও দেশমের দীর্ঘদিনের সতীর্থ ছিলেন। দুজনই ১৯৯৮ সালে নিজেদের মাটিতে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ জেতানো দলের সদস্য ছিলেন। সেই বিশ্বকাপে জিদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একই বছর ব্যালন ডি’অর জেতেন।