আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:২৩ অপরাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি থাকলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীত অনুভূত হয়নি। তবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীতে কুয়াশা ও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি বেড়েছে।

আরও পড়ুন: ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। সকাল থেকেই ঘন কুয়াশা আর হিমেল বাতাসে রাজধানীবাসী শীতের আমেজ অনুভব করছেন।

আরও পড়ুন: রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

বৃহস্পতিবার সকালে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, ধীরে ধীরে ঢাকায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই অবস্থান করবে। তিনি বলেন, “আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশার কারণে শীতের অনুভূতি বেশি। দুপুর ১২টার পর কুয়াশা কেটে গেলে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।”

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।