সাবেক সেনা সদস্যকে মারধরের অভিযোগে ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার

Sanchoy Biswas
পলাশ, নরসিংদী
প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ন, ১৪ মে ২০২৫ | আপডেট: ১:৫০ অপরাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসিংদীর পলাশের ৩ ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে নরসিংদী র‍্যাব-১১। গতকাল সোমবার (১২ মে) রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী র‍্যাব -১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম। গ্রেপ্তারকৃতরা হলেন, পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,  ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহবায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ।

আরও পড়ুন: আপিলও খারিজ, মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন না

এর আগে গত ১০ এপ্রিল পলাশ থানায় মামলা করেন ভুক্তভোগী ও অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট মো. মোজাম্মেল হক। তিনি পলাশ উপজেলার বালিয়া গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

নরসিংদীর র‍্যাব-১১ এর কমান্ডার সাদমান ইবনে আলম বলেন, "সাবেক সেনাকর্মকর্তাকে মারধর ও হামলার ঘটনায় ৩ জনকে গতকাল সোমবার রাতে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোণায় উপ-সহকারী প্রকৌশলী পদে কোটা প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

মঙ্গলবার বিকালে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।