নবীনগরে জাতীয় মৎস্য সপ্তাহে আলোচনা সভা
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী।
আরও পড়ুন: গাড়ি নেই, বৃষ্টিতে ভিজে অপেক্ষা—বাইপাইলে ঈদযাত্রায় নাকাল মানুষ
আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোহাম্মদ আক্কাছ আলী, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা ও ঐক্যবদ্ধ নবীনগরের আহ্বায়ক মাসুদুল হক মাসুদসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিসারগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাছ আমাদের পুষ্টি, অর্থনীতি ও জীবিকার অন্যতম প্রধান উৎস। পরিবেশবান্ধব চাষাবাদ, অভয়াশ্রম সৃষ্টি ও স্থানীয় মাছ সংরক্ষণে সবাই একযোগে কাজ করলে জাতীয় উৎপাদন আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: কাশিয়ানীতে উপজেলা প্রেসক্লাবের ইফতারে সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত





