সাদাপাথর আগের রুপে ফিরতে যা যা করা দরকার করা হবে: সারওয়ার আলম

Sanchoy Biswas
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:২৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করা হবে বলে জানিয়েছেন সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারোয়ার আলম।

দায়িত্ব গ্রহণ করেই তিনি বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে তিনি সাদাপাথর পরিদর্শনে গণমাধ্যমে সাক্ষাৎকালে এসব কথা বলেন। 

আরও পড়ুন: গাজীপুর প্রেসক্লাবের নির্বাচন ঘিরে সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

এর আগে সকালে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব নেন সারোয়ার। দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি সাদাপাথর ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, সাদাপাথর থেকে যেনো আর কোনো পাথর চুরি না হয়, সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা করা দরকার, তা করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত, কেন ও কিভাবে এটি ঘটেছে, তা খতিয়ে দেখা হবে। 

আরও পড়ুন: নিত্যপণ্যের বাজারদর নিয়ে এমপি মান্নানের লিফলেট বিতরণ

তিনি আরও বলেন, জনগণ আমাদের শক্তি। ইতোমধ্যেই জনগণ এই লুটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

সিলেটের পাথর লুট দিয়ে দেশজুড়ে সমালোচনার মুখে গত সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওইদিন সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে। এরপর বুধবার দিনে সিলেট ছাড়েন শের মাহবুব। আর রাতে সিলেট আসেন সারোয়ার আলম।