শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে নতুন পাঠকক্ষ, গ্রন্থাগার ও ব্যায়ামাগার উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ শনিবার (১৪ মার্চ ) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের বর্ধিতাংশে নবনির্মিত পাঠকক্ষ ও গ্রন্থাগার, ব্যায়ামাগার এবং সংস্কারকৃত সুয়ারেজ লাইনসহ পাকা রাস্তার উদ্বোধন করেছেন।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিগত অন্তর্বতীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাক্তন আবাসিক শিক্ষার্থী ও প্রাইম এসেট গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ। এছাড়া হল সংসদের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি
উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক চর্চার জন্য নতুন সুবিধা যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, এসব সুবিধা শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।





