নরসিংদী-৩ (শিবপুর)
ভোটযুদ্ধে এবার সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের লড়াই
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে চূড়ান্ত লড়াইয়ে নেমেছেন ৪১ জন প্রার্থী। এই ৫টি সংসদীয় আসনের মধ্যে এবার দুইজন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচনী ভোটযুদ্ধে লড়াই করছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো দুইজনের মধ্যে একজন বিএনপির দলীয় প্রতীক ধানের শীষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা পরিষদ থেকে দুই-দুইবার নির্বাচিত চেয়ারম্যান মনজুর এলাহী আর অপরজন স্বতন্ত্র প্রার্থী হাঁস প্রতীক নিয়ে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের মহাসচিব ও শিবপুর উপজেলা পরিষদ থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান আরিফুল-উল ইসলাম মৃধা ভোট লড়াইয়ে মাঠে নেমেছেন।
আরও পড়ুন: নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
বিভিন্ন সূত্রে ও স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানান যায়, ৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদী-৩ সংসদীয় আসন। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯৭০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৯ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৯৬০ জন ও হিজারা ভোটার রয়েছে মাত্র ১ জন। প্রায় ৩ লক্ষ ভোটারের মাঝে এবার এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। এ ৮ প্রার্থীর মধ্যে মনজুর এলাহী ও আরিফ-উল ইসলাম মৃধা দুইজনই নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী। আবার দুইজনই সাবেক উপজেলার চেয়ারম্যান।
হাঁস প্রতীকের প্রার্থী আরিফ মৃধা শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের স্থানীয় বাসিন্দা এবং নিজ ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তিনি নিজ সংসদীয় আসন থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। হেভিওয়েট এই প্রার্থী বিএনপির প্রয়াত নেতা সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। অপরদিকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করছেন নরসিংদী সদর উপজেলা থেকে দুই-দুইবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মনজুর এলাহী। দুইজনই রয়েছেন ভোটের মাঠে জনপ্রিয়তার শীর্ষে। একজন সাবেক বিএনপির নেতা ও অপরজন জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক হওয়ায় বিএনপির ঘাঁটি হিসেবে খ্যাত শিবপুরের ভোটারা পড়েছেন বিপাকে। এই দুই উপজেলা প্রার্থীর সক্রিয় অংশগ্রহণ ভোটারদের মাঝে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন
ভোটারদের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভোটার বলেন, শিবপুরের মাটি বিএনপি ও আব্দুল মান্নান ভূঁইয়ার ঘাঁটি। এই মাটিতে মিশে আছেন আব্দুল মান্নান ভূঁইয়া। এ আসনে ৮ জন প্রার্থী হলেও মূল লড়াই হবে বিএনপির প্রার্থী মনজুর এলাহী ও স্বতন্ত্র প্রার্থী আরিফ মৃধার মধ্যে। কেননা এরা দু'জনই আব্দুল মান্নান ভূঁইয়ার উত্তরসূরী হিসেবে পরিচিত। আবার এ দুইজনই সাবেক উপজেলার চেয়ারম্যান এবং বিএনপির নেতা। সেজন্য দুইজনকেই শিবপুরের মানুষ কমবেশি চিনেন। তবে জয়ের মালা কে পড়বেন তা এখনও বলা যাচ্ছে না। কেউ কারও থেকে কম না। সাধারণ ভোটাররা মুখ না খুলেও ভোটারা এবার হিসাব-নিকাশ করেই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে মনে করেন ভোটাররা।
অপরদিকে দুই হেভিওয়েট প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকরা পথসভা থেকে শুরু করে বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং সেই সাথে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট বাড়াতে দিন-রাত মাঠ চষে বেড়াচ্ছেন।





