নবীগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

Sadek Ali
‎‎স্বপন রবি দাশ,নবীগঞ্জ
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎হবিগঞ্জের নবীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

‎‎মঙ্গলবার (০৩ফেব্রুয়ারী) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তমপুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে মো: ফারুক মিয়াকে (৩৫) আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার উত্তর সুরমা এলাকার মো: সমসু ওরফে দুধু মিয়ার ছেলে।

আরও পড়ুন: শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

‎‎ডিবি পুলিশ সূত্রে জানা যায়, অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয় এবং আটককৃত মাদকদ্রব্যটি বিক্রির উদ্দেশ্যে স্থানান্তর করা হচ্ছিল।

‎‎হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, আটক ফারুকের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। জব্দকৃত ২০ কেজি গাঁজাসহ তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং থানায় মামলার প্রক্রিয়া চলছে। 

আরও পড়ুন: ৯ দিনের মধ্যে জামায়াত আমির প্রধানমন্ত্রী হবেন: আমির হামজা