নওগাঁয় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নওগাঁয় পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ শহরের ব্রিজ মোড়ে ছোট যমুনা নদীর তীরে নওগাঁ -৫ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু এর উদ্বোধন করেন।
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আবুজার গাফ্ফার, সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী সহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন, যুব দলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, বক্তারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখা, বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, বিএনপির নেতৃবৃন্দসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। পরে সদর আসনের এমপি পরিস্কার-পরিচ্ছনতা অভিযানের উদ্বোধন করেন। পরে একটি র্যা লী ব্রীজ মোড় থেকে শুরু হয়ে শহরের গাঁজা সোইসাইটির মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: হাতিয়ার উপজেলা নির্বাহী অফিসার ওএসডি
এসময় সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে অনেক রোগ-জীবানু থেকে রক্ষা পাওয়া সহ সুস্থ থাকা সম্ভব। শুধু উদ্যোগ নেওয়ার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
আরও পড়ুন: আইজিপির বাড়িতেই চুরি: নিরাপত্তার ‘দুর্গে’ নিঃশব্দে ঢুকে তামার তার উধাও





