গাজীপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা

Sanchoy Biswas
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ন, ২৯ মার্চ ২০২৬ | আপডেট: ১২:৪৪ পূর্বাহ্ন, ৩০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ওই সভার আয়োজন করে। মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। নগরীর সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আবদুস সালাম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ প্রমুখ।

আরও পড়ুন: তিন করিডোরের সংযোগস্থলে তিন লাখ পীর — দেশের সবচেয়ে সম্ভাবনাময় ইপিজেড গন্তব্য

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান, হাসান আজমল ভূইয়া, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, স্বেচ্ছা সেবক দল নেতা শাহদাৎ হোসেন শাহীন, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।

আরও পড়ুন: শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজ, সম্পাদক হীরা নির্বাচিত