ধামরাইয়ে ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
ঢাকার ধামরাইয়ে ট্রাক চাপায় আব্দুল বারেক নামে এক অটো রিক্সা চালকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রাতে এগারোটার দিকে ধামরাই বাজার রোডের যাত্রাবাড়ী মোড়ে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের বৃক্ষরোপণ
নিহত আব্দুল বারেক পৌরসভার আইঙ্গন এলাকার আবু বক্করের বাড়ির ভাড়াটিয়া সে নীলফামারী জেলার ডোমার থানার বোমনাতি এলাকার রমজান আলীর ছেলে। তিনি ঢুলিভিটা থেকে অটো রিক্সা চালিয়ে ধামরাই বাজারের দিকে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রাবাড়ী মোড়ে ঘাতক ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রিক্সা চালক পরে যায় এরপর ঘাতক ট্রাকের চাপায় ওই রিক্সা চালকের মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সোপর্দ করে।
আরও পড়ুন: কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে জরিমানা আদায়
এ বিষয়ে ধামরাই থানার এসআই জুলফিকার আলী বলেন, ট্রাক চাপায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ৯৯৯ ফোন দেয়। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





