কাপাসিয়ায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে জরিমানা আদায়
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাড়িগাঁও ব্লকের রাণীগঞ্জ বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক রাখার দায়ে মেসার্স জননী ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছেন। ১ এপ্রিল, বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
উপজেলার রাণীগঞ্জ বাজারের কৃষি ব্যাংক রোডের সার ও কীটনাশক বিক্রেতা সমর চন্দ্র দত্তের মালিকানাধীন দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ করেন। পরে সেগুলো স্থানীয় লোকজনের উপস্থিতিতে ধ্বংস করে মাটি চাপা দেওয়া হয়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সড়ক ও জনপথের বৃক্ষরোপণ
এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক ও সুরাইয়া আক্তার সহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কর্মকর্তাগণ।





