আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

Sadek Ali
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশন জি-পেথিডিন ও জি-মরফিনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ডিবির ঢাকা জেলা (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

আরও পড়ুন: টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের লাশ উদ্ধার

এর আগে, সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফরহাদ হোসেন (৪৩) ও সোহেল (৪২)। তারা আশুলিয়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: ২৩ বছরেও চালু হয়নি সেতু, চরম দুর্ভোগে চার গ্রামের বাসিন্দা

অভিযানে তাদের কাছ থেকে ৫৬০ পিস জি-পেথিডিন ও ৫৮০ পিস জি-মরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এসব নেশাজাতীয় ইনজেকশনের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ১ লাখ ১২ হাজার ও ১ লাখ ১৬ হাজার টাকা।

এছাড়া মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি হোন্ডা হর্নেট মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।