নরসিংদীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩

Sadek Ali
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ২:৪৮ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী রায়পুরার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) দুপুরে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

আরও পড়ুন: শ্যামনগরে ১৪৭তম ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানাধীন আমলাপাড়া গ্রামের নীল মিয়ার ছেলে আলামিন (৩২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তরশিক গ্রামের ধনমিয়ার ছেলে আব্দুল আজিজ (২৮) এবং নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বেঙ্গপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে জুয়েল মিয়া (২৬)। এসময় পৃথকভাবে তাদের কাছ থেকে ৩৫ কেজি গাজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর বাজারে সোমবার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে  ৩০ কেজি গাঁজা সহ আলামিন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। অপরদিকে পুলিশের আরেকটি দল একই দিনে মাহমুদাবাদ এলাকার লিজা জর্দ্দা ফ্যাক্টরির সামনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আজিজ নামে আরেক মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন। ওইদিন (সোমবার) বিকেলে পুলিশের অপর আরেকটি দল চরসুবুদ্ধি ইউনিয়নের ডেঙ্গ পাড়া এলাকায় অভিযান হামিদার বসত ঘর থেকে ১০ পিস ইয়াবাসহ জুয়েল নামে আরও এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কাপাসিয়ায় পূর্ব শত্রুতার জেরে গোয়ালঘরে আগুন : লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ওসি মুজিবুর রহমান বলেন, জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারক এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে রায়পুরা থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী এই অভিযান পরিচালনা করা হয় এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। মাদকমুক্ত সমাজ গড়তে জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।