কৃষকের বাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ৩
মানিকগঞ্জ সদর উপজেলার বালিয়াবিল এলাকায় ডাকাতির সময় সক্রিয় ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে এলাকাবাসী।
গতকাল (শনিবার) দিবাগত রাতে সদর উপজেলার পুটাইল ইউনয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াবিল এলাকার কৃষক চাঁন মিয়ার বাড়িতে ডাকাতির সময় এলাবাকাসী তাদেরকে হাতেনাতে আটক করে। তবে কৌশলে ডাকাতদলের মূল হোতা সজীব মিয়া পালিয়ে গেছে।
আরও পড়ুন: রাজধানীতে প্রবাসীর ৮ টুকরা মরদেহ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
আটককৃত ডাকাত সদস্যরা হলেন সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল এলাকার কিসমত আলী, মুসা মিয়া ও আল আমিন হোসেন।
ভুক্তোভোগী ও এলাকাবাসীরা জানান, শনিবার দিবাগত রাতে একটি সঙ্ঘবদ্ধ ডাকাতদল বালিয়াবিল এলাকার কৃষক চাঁন মিয়ার বাড়িতে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৬০ হাজার টাকা দাবী করে ডাকাত সদস্যরা। এসময় কৌশলে বাড়ির মালিক চাঁন মিয়া ঘরের ভিতর থেকে বের হয়। পরে ডাকাত পড়েছে বলে আত্মচিৎকার করলে প্রতিবেশী ও আশপাশের লোকজন এসে বাড়ি ঘেরাও করে ডাকাতদলের ৩ সদস্যদের আটক করে। এরপর গণ পিটানি দিয়ে পুলিশকে খবর স্থানয়ীরা।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান রমজান, থানায় আত্মসমর্পণ
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ ইকরাম হোসেন জানান,খবর পেয়ে আহত ডাকাতদের আটক করে থানা পুলিশ। এবিষয়ে বাড়ির মালিক কৃষক চাঁন মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা করেছে। এছাড়া আটককৃত ডাকাতদের বিরুদ্ধে এর আগেও বালিয়াবিল এলাকায় ডাকাতি অভিযোগ রয়েছে বলেও ওসি জানান।





