লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার পৌর শহরের দেনায়েতপুর এলাকার একটি আবাসিক ভবন থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। ঘটনাস্থল ঘিরে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
নিহতরা হলেন- মা শাহিনুর বেগম (৩৮), বড় মেয়ে সায়মা আক্তার (২১) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া আহত মেজ মেয়ে ইকরা আক্তারকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। তারা কুমিল্লা জেলার হোমনা পৌরসভার লইট্রা গ্রামের মৃত হকার কামাল হোসেনের স্ত্রী ও মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম সংক্রান্ত ও টাকা লেনদেনকে কেন্দ্র করে বৃহস্পতিবার একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হকার যুবককে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
আরও পড়ুন: পটুয়াখালীতে ২ লাখ ৫৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি
পুলিশ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অপর একজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।





