খিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
সাংস্কৃতিক সংগঠন খিড়কির উদ্যোগে ৩১ জুলাই নগরীর সিআরবিতে প্রতি বছরের ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মাসুদ খান খোকন, সহ-সভাপতি এম এ মুছা, সহ-সভাপতি বাবুল হক, সাধারণ সম্পাদক রাজিব, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা সাগর, সহ-সাধারণ সম্পাদক ফারুক হাসান, কণ্ঠশিল্পী মেজবাহ উদ্দিন ঝিনুক, কণ্ঠশিল্পী রিদুওয়ান, নাট্য অভিনেতা রাজ খান, মডেল কাজল, গীতিকার হারুন উর রশিদ, গীতিকার রফিক তালুকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রংপুরে একই পরিবারের চার খুন: ডিএনএ পরীক্ষায় সিদ্ধার্থ-মুগ্ধের নমুনা শনাক্ত
এদিকে একই দিনে নগরীর একটি রেস্টুরেন্টে সংগঠনের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট গীতিকার ও সুরকার নুরুল আলমের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মরহুম নুরুল আলমের পরিবারের সদস্য এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: উলিপুরে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান





