হবিগঞ্জে র্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন চুনারুঘাট বাজারে অবস্থানকালে গত ১২ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন দেওরগাছ ইউনিয়নের সিলেট-ঢাকা হাইওয়ে রোডস্থ পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দলটি আনুমানিক রাত ২৩.২০ ঘকিকার সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি পাঁচটি বস্তা রেখে পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তাদের হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তাদের হেফাজতে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর রক্ষিত নীল রংয়ের পলিথিনের উপর খাকী রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৫০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা-পরমেশ্বর তাতী (৪০), পিতা- প্রবিত্র তাতী, অরুন তন্ত্রবায় (৫০), পিতা- মৃত প্রাণবন্ধু, এবং রাম তন্ত্রবায় (৪৫), পিতা- মৃত মাখন তন্ত্রবায়, সর্বসাং- চাঁনপুর, থানা- চুনারুঘাট,
আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ
গ্রেফতারকৃত ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজসে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।





