মিয়ানমারে ইউরিয়া সার পাচারকালে আটক ৪

Sadek Ali
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১:১০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৪২ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গভীর রাতে সাগর পথে মিয়ানমারে সার পাচারকালে ট্রাক ও ফিশিং ট্রলার থেকে সার আটক করা হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) রাত ২টায় চরফ্যাশন উপজেলার বেতুয়া নদী বন্দর সংলগ্ন নুরে আলম মাস্টারের ঘাট থেকে ২৯৩ বস্তা ইউরিয়া সার আটক করে চরফ্যাশন থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে বেতুয়া ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি ট্রাক থেকে ফিশিং বোটে ইউরিয়া সার লোড করা অবস্থায় সারগুলো আটক করা হয়েছে। এছাড়াও ট্রাক ও ফিশিং বোটটি আটক রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার নিয়োগ

এসময় ৪ শ্রমিককে আটক করা হয়। আটককৃতরা হলেন,ললক্ষ্মীপুর রামগতি থানার চর আফজাল ৫নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩৭) হাতিয়া থানার জাহাজমারা মৌলভীর ঘনা ১নং ওয়ার্ডের হসিউল আলমের ছেলে সিরাজ (৫৭), নোয়াখালী জেলার চর জব্বার থানার চর কেলাক ৯নং ওয়ার্ডের অহিদ হাওলাদারের ছেলে সোহেল (২৮) ও হাতিয়া থানার পশ্চিম রসুলপুর ৯নং ওয়ার্ডের নবীর উদ্দিনের ছেলে শাহারাজ (৪০)। জিজ্ঞাবাদ শেষে আটককৃতদের পাচার আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানান  অফিসার ইনচার্জ। অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু তাহের জানান,সার আটকের সংবাদ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করছে পাশাপাশি আমরাও খোঁজ খবর নিচ্ছি।