সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসাইন

Sanchoy Biswas
শ্রী দিপু চন্দ্র গোপ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৭ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইনকিলাব ও বাংলাভিশনের সাংবাদিক মো. খলিল সিকদারকে সভাপতি এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও ঢাকা গ্রাফ পত্রিকার সাংবাদিক মো. আলম হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। নতুন কমিটিতে মোট ৫৩ জন সদস্য রয়েছেন। পাশাপাশি আট সদস্যের উপদেষ্টা পরিষদও রাখা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন এশিয়ান টিভির শহীদুল্লাহ গাজী ও আগামীর সময়ের এ হায় মিলন। সহ-সভাপতি হয়েছেন স্টার নিউজের এসএম শাহাদাত ও জিটিভির আশিকুর রহমান হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন বিজয় টিভির শরীফ আহমেদ লিটন, সমকালের জিয়াউর রাশেদ ও সময়ের আলোর রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ এবং সহ-সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির সোহেল কিরণ, অর্থবিষয়ক সম্পাদক হয়েছেন গ্রীন টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাইফুল ইসলাম, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রয়েছেন এনটিভির শাকিল আহমেদ, সহ-ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ইসলামিক টিভির আল-আমিন, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন কালবেলার জাহাঙ্গীর মাহমুদ, আইন ও সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন সিনিয়র আইনজীবী মাজেদুল হক মোল্লা সোহাগ, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমাদের সময়ের শহিদুল করিম বিপ্লব, প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক খবরের কাগজের রুবেল শিকদার এবং মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক প্রভাতের পুনম ফেরদৌস।

আরও পড়ুন: নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির হাতে ইয়াবাসহ দুইজন আটক

কার্যকরী সদস্যদের মধ্যে রয়েছেন কান্ট্রি টুডের রুহুল আমিন, নিউজ বাংলাদেশ ডটকমের মনজুরুল কবির বাবু, সিএনএন বাংলার সাইদুর রহমান, ভোরের পাতার ফরহাদুল কবির, আজকের বাংলার মাকসুদুল হক তুষার, দৈনিক বাংলাবাজার পত্রিকার শ্রী দিপু চন্দ্র গোপ ও নারায়ণগঞ্জ পোস্টের মেহেদী হাসান ফরহাদসহ অন্যরা।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. খলিল সিকদার বলেন, নতুন কমিটির ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। রূপগঞ্জ প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেসক্লাবের জন্য নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার পাশাপাশি জাতীয় প্রেসক্লাবের আদলে রূপগঞ্জ প্রেসক্লাবকে আধুনিক ও সুসংগঠিত প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

সাধারণ সম্পাদক মো. আলম হোসাইন বলেন, নতুন মেয়াদে প্রেসক্লাবের প্রতিটি কার্যক্রম হবে সমন্বিত উদ্যোগের মাধ্যমে। সকল সদস্যকে সঙ্গে নিয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতে প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

তিনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। রূপগঞ্জের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা নির্ভীকভাবে গণমাধ্যমে তুলে ধরাই হবে নতুন কমিটির অন্যতম প্রধান লক্ষ্য। সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করা হবে।

নতুন কমিটির নেতৃত্বে রূপগঞ্জ প্রেসক্লাব আরও আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা এবং জনস্বার্থের বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।