মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, ম্যানেজারসহ আটক ১০
হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারসহ ১০ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাধবপুর বাজারে বিউটি খাবার হোটেলের তৃতীয় তলায় অবস্থিত তাজ মহল আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: বিদেশি ফল চাষে পাল্টে যাচ্ছে জীবননগরের কৃষকদের জীবন
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশে বুধবার বেলা পৌনে ৩টার দিকে হোটেলটিতে অভিযান চালানো হয়। হোটেলে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানটি পরিচালনা করে।
অভিযানে চার নারী ও ছয় পুরুষকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) রয়েছেন।
আরও পড়ুন: বাস ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
বুধবার রাত ১০টার পর এক ফ্ল্যাশ রিপোর্টে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই প্রদীপ সরকার।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর থানার সজিব মিয়া (২০), সুমাইয়া (২০), নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), সুরঞ্জিত পাল সোহেল; ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার মো. রুবেল (২৫), বিজয়নগর থানার মো. জালাল উদ্দিন (২৮), মোছা. খাদিজা (২১), মুন্নী আক্তার (২৩), তাজ মহল আবাসিক হোটেলের ম্যানেজার মো. তোফাজ্জল (২৫) এবং নীলফামারীর জলঢাকা থানার আব্দুর রশিদ (৩১)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





