খুলনায় যুবককে গুলি করে হত্যা
খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জলির মুন্সি দৌলতপুর থানার কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে।
দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ জানান, শনিবার সকাল ৯টার দিকে দৌলতপুর যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে হেটে যাচ্ছিল জলিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে অজ্ঞাতনামা ৩ জন দুর্বৃত্ত এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বুকের ডান সাইডে উপরে ও পিঠের বাম সাইডে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন





