‎ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষনে দায়ে শশুরের যাবজ্জীবন কারাদণ্ড

Shahrier Islam Pallab
‎ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে  পুত্রবধূকে জোরপূর্বক  ধর্ষনে দায়ে শশুর হাফিজার শেখ (৫৫)কে যাবজ্জীবন  সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড  অনাদায় তিন বছরের কারাদণ্ড দিয়েছে একই আদালত। বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি হাফিজার শেখ  আদালতে উপস্থিত ছিলেন।

‎আদালতে মামলার এজাহার সূত্রে জানাযায়, বিয়ের পর থেকে আসামি হাফিজার শেখ এর পুত্রবধূকে বিভিন্ন ধরনের কু- প্রস্তাব দিয়ে আসছিলো। এরই এক পর্যায়ে ২০২২ সালের ২৫ আগস্ট বেলা ১১টার দিকে আসামি কৌশলে তার ঘরের মধ্যে ডেকে নিয়ে যায় তার পুত্রবধূকে। এরপর পুত্রবধূর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষন করে। এভাবে দিনের পর দিন হাফিজার শেখ পুত্রবধূকে ভয়ভিতি দেখিয়ে একাধিকবার ধর্ষন করে । পরবর্তীতে পুত্রবধূ গর্ভবতী হয়ে পড়ে। এসব জানার পর হাফিজার শেখ জোরপূর্বক তার পুত্রবধূকে গর্ভপাত করানো হয়। পরবর্তীতে তার স্বামী ও আত্মীয়স্বজনকে বিষয়টি জানালে তারা কোন বিচার না করে নানান টালবাহানা শুরু করে। পরে পুত্রবধূ বাধ্য হয়ে তার বাবার বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে ১০সেপ্টেম্বর মধুখালী থানায় শশুর হাফিজার শেখকে আসামি করে  একটি ধর্ষন মামলা দায়ের করেন। এরপর মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউল আলম ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ দীর্ঘ তদন্ত শেষে আদালতে হাফিজার শেখকে আসামি করে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

আরও পড়ুন: নান্দাইলে শিশুকে বলাৎকার করতে ব্যর্থ হয়ে হত্যার অভিযোগ, কিশোর আটক

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া জানান, শহীদ শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।