মধ্যনগরে ভারতীয় মদসহ দুই যুবক গ্রেফতার
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের পাঁতকুড়া গ্রামের সামাজিক কবরস্থানের সামনের কাঁচা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঙ্গালভিটা গ্রামের মো. সোহাগ (২০), পিতা মো. মজিদ এবং মো. আলাল মিয়া (২২), পিতা আবদুর রশিদ।
মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সাহাবুদ্দিন শাহীন, পিপিএমের দিকনির্দেশনায় উপপরিদর্শক মো. নবী হোসেন মিয়া ও সহকারী উপপরিদর্শক মো. কাউসার আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সোহাগের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ছয় বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে মদসহ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: রায়পুরে প্রেসক্লাব নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে, তীব্র নিন্দা ও প্রতিবাদ
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মধ্যনগর থানায় একটি মামলা রজু করা হয়েছে। মামলা নম্বর ৩, তারিখ ১৯ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে যথাযথ পুলিশি পাহারায় ধর্মপাশা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





