পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ১৩ এপ্রিল ২০২৫ | আপডেট: ১২:১২ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। এদিন আনন্দশোভাযাত্রা উদযাপনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নতুন বছর উদযাপনের লক্ষ্যে ডিএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে, শোভাযাত্রায় অংশ নিতে ইচ্ছুক নগরবাসীকে কয়েকটি রুট অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। শনিবার (১২ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে ডিএমপির নির্দেশনা সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ওই অনুষ্ঠান উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এসবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল

নববর্ষ উদযাপনের অন্যতম আকর্ষণ আনন্দ শোভাযাত্রা। এই শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে ইউটার্ন নিয়ে টিএসসি মোড় হয়ে শিববাড়ী ক্রসিং রোমানা ক্রসিং দিয়ে দোয়েল চত্ত্বর ঘুরে আবার টিএসসি মোড় চারুকলা বিভাগে এসে শেষ হবে

গাড়ি চলাচলের দিকনির্দেশনা:

আরও পড়ুন: র‍্যাবের নতুন মহাপরিচালক ডিআইজি আহসান হাবীব পলাশ

রমনা পার্ক (রমনা বটমূল), সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডাইভারশন পয়েন্টসমূহ ব্যতিত নিম্নলিখিত রাস্তাসমূহে যানবাহন চলাচল করবে। যানবাহন চলাচলের রাস্তাসমূহ নিম্নরূপঃ

১। মিরপুর-ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর ক্রসিং বামে মোড় নিয়ে মগবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২। গোলাপশাহ মাজার ক্রসিং-হাইকোর্ট ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদমফোয়ারা ক্রসিং-ইউবিএল ক্রসিং- নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩। সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন মিরপুর রোড দিয়ে আজিমপুর ক্রসিং-চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিং স্থানসমূহ:

১। নেভী গ্যাপ হতে হলি ফ্যামিলী হাসপাতাল পর্যন্ত।

২। মৎস্যভবন ক্রসিং হতে সেগুনবাগিচা পর্যন্ত (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।

৩। শিল্পকলা একাডেমী গলি (আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িসমূহ)।

৪। কাঁটাবন ক্রসিং হতে নীলক্ষেত ক্রসিং হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত।

৫। দোয়েল চত্ত্বর ক্রসিং হতে শহীদুল্লাহ হল ক্রসিং পর্যন্ত।

৬। আব্দুল গনি রোড।

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।