র্যাবের নতুন মহাপরিচালক ডিআইজি আহসান হাবীব পলাশ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
সোমবার (১৬ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
আরও পড়ুন: এসবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মো. আহসান হাবীব পলাশ এর আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি র্যাবের বর্তমান মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি র্যাবের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন এবং বিশেষ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেবেন।





