রিভোর ২০ হাজার টাকা ছাড়, অফার শেষ ২৫ জুন
বৈদ্যুতিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভোর দেশব্যাপী ক্যাশব্যাক ক্যাম্পেইনে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। বাড়তি চাহিদার কারণে দেশের বিভিন্ন অনুমোদিত শোরুমে একাধিক মডেলের স্টক দ্রুত কমে আসছে বলে জানা গেছে।
চলমান এই ক্যাম্পেইন চলবে আগামী ২৫ জুন পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে রিভোর যেকোনো অনুমোদিত শোরুম থেকে মোটরসাইকেল ক্রয় করলে মডেলভেদে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়া যাবে।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
প্রতিষ্ঠানটি জানিয়েছে, বৈদ্যুতিক মোটরসাইকেলকে আরও সাশ্রয়ী ও জনপ্রিয় করতে এই বিশেষ অফার চালু করা হয়েছে। রিভোর সব মডেলেই ক্যাশব্যাক সুবিধা প্রযোজ্য থাকবে। এর মধ্যে রয়েছে সম্প্রতি বাজারে আসা উচ্চক্ষমতাসম্পন্ন নতুন মডেল বি১২, যা স্ট্যান্ডার্ড ও ফাস্ট—দুই ধরনের চার্জিং সাপোর্ট করে। ফাস্ট চার্জিং ব্যবস্থায় মাত্র দেড় ঘণ্টায় ব্যাটারির প্রায় ৮০ শতাংশ চার্জ করা সম্ভব।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব যানবাহনের প্রতি আগ্রহ বাড়ায় বৈদ্যুতিক বাইকের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সরকারের সাম্প্রতিক বাজেট সুবিধাও এই খাতের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আরও পড়ুন: এডিবির ১০০ কোটি ডলার ঋণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
এই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী পরিবহন সমাধান নিয়ে কাজ করছে রিভো। একই সঙ্গে বিক্রয়োত্তর সেবা শক্তিশালী করতে দেশের বিভিন্ন এলাকায় অনুমোদিত সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণের কাজও চলমান রয়েছে।
ক্যাম্পেইনের মেয়াদ শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি। স্টক থাকা সাপেক্ষে আগামী ২৫ জুন পর্যন্ত দেশের সব অনুমোদিত রিভো শোরুমে এই ক্যাশব্যাক অফার পাওয়া যাবে।





