বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৪৪ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্সের ডীন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল’র ডীন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন ও স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাকসু পরাজিত ছাত্রদলের জিএস প্রার্থী শাফায়াতের উপস্থিতিতে শিক্ষার্থীকে মারধর

ভর্তি মেলায় বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা ও বিভাগভিত্তিক বিভিন্ন তথ্য সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারছেন তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মেলা চলাকালে ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফের সুযোগ রয়েছে। এর পাশাপাশি ভর্তি মেলায় বিশেষ ছাড় হিসেবে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ দেওয়া হবে।

আরও পড়ুন: কেন্দ্রীয় ছাত্রদলের নতুন কমিটি: আলোচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের তিন নেতা

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভর্তি মেলা। আগামী ২১ আগস্ট শুক্রবার মেলার শেষ দিন।