হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৮২০ জনে পৌঁছেছে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: দেশে বেড়েছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু
প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬০ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮১০
উল্লেখ্য, দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে হামের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রকাশ করছে।





