বিশ্ব হার্ট দিবসে ঢাকায় ও ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সেল মেডিকেলে ফ্রি হার্ট ক্যাম্প

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:১০ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মহাখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে হৃদরোগ চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল ও ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড। আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল প্রাঙ্গণে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। মহাখালী রাওয়া’র বিপরীতে অবস্থিত হাসপাতালটিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ক্যাম্প চলবে।

ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জনরা। পাশাপাশি কিডনি রোগ, ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোনজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরাও রোগীদের পরামর্শ দেবেন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য একই ধরনের ‘ফ্রি হার্ট ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের আগে করা এনজিওগ্রামের সিডি থাকলে সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকার ক্যাম্পে বিনামূল্যে সিরিয়াল নিতে যোগাযোগ করা যাবে—

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

ঢাকা: ১০৬৬৭, ০১৮৪১৪৮০০০০

ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পের জন্য যোগাযোগ—

ব্রাহ্মণবাড়িয়া: ০১৭০৫৬৬৬৯৯৯, ০২৩৩৪৪২৭৮০৮

ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের বিভিন্ন পরীক্ষায় ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন। এছাড়া ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যদের জন্য শর্তসাপেক্ষে ৩০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পের মাধ্যমে হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহীরা।