ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৬ | আপডেট: ১:৫৯ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার পর দেশটির চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে ৩০ দিনের রোজা পূর্ণ করে পবিত্র মাহে রমজান শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাসের সূচনা নির্ধারিত হয়।

আরও পড়ুন: তেল আবিবে ইরানের শক্তিশালী হামলা: পাল্টা অভিযানে ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট ইসরায়েলের

এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ রাত থেকে শুরু হয়ে চারদিন চলবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি বলেন, আগাম ছুটির ঘোষণা কর্মদাতা ও কর্মীদের জন্য পরিকল্পনা সহজ করে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং একই সঙ্গে কর্মীদের উৎসবকালীন ছুটির অধিকার নিশ্চিত হবে।

আরও পড়ুন: বারাণসীতে গঙ্গায় ইফতার বিতর্ক: মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার