তিউনিসিয়া ও তুরস্কে ঈদুল আজহার তারিখ ঘোষণা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২৫ পূর্বাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৩:২৫ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা দেশগুলোর মধ্যে এবার প্রথম অবস্থানে রয়েছে তিউনিসিয়া। আরবি বর্ষপঞ্জি অনুসারে আগামী সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা থাকায় ১০ জিলহজ হিসেবে ২৭ মে ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কঙ্গোতে নৌকা দুর্ঘটনায় অন্তত ৩০ জন নিহত

তুরস্ক বরাবরের মতো এবারও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ঈদের তারিখ নির্ধারণ করেছে। দেশটি সাধারণত চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক গণনাকে অনুসরণ করে থাকে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ

জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।